header ad

Breaking News

ত্বকের মৃতকোষ দূর করার প্রাকৃতিক উপায়

মৃতকোষমুখের ত্বকের মৃতকোষ (dead cell) পরিষ্কার জন্য বাজারের নানা পণ্য রয়েছে যা অনেক সময়েই হয়ে পড়ে ব্যয়সাধ্য। তাছাড়া এসব পণ্যে থাকে অনেক রকম কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের ত্বকের টিস্যু শরীরের অন্য অংশের টিস্যু অপেক্ষা বেশি নাজুক হয়ে থাকে, তাই এসব পণ্য ব্যবহার করলে ত্বকে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে।
আর এই কারণেই আমরা প্রায় সবাই প্রাকৃতিক উপায়ের উপর নির্ভরশীল হতে সাচ্ছন্দ্যবোধ করি। এটি একদিকে সাশ্রয়ী হয় আর অন্যদিকে প্রাকৃতিক সব উপাদান হওয়ায় ত্বকের ক্ষতির তেমন কোন ভয় থাকে না।
মুখের মৃতকোষগুলো পরিষ্কার করতে রয়েছে প্রাকৃতিক কিছু মাস্ক। এই মাস্ক ব্যবহারে আমরা সহজেই পেতে পারি মৃতকোষের থেকে মুক্তি ও সুন্দর ত্বক।

১।মৃতকোষের মুক্তিতে যা যা লাগবেঃ

কাঁচা দুধ, লেবুর রস, চিনি, গ্লিসারিন (যেকোন সুপার শপে পাওয়া যাবে)।
যেভাবে করতে হবেঃ
একটি পরিষ্কার পাত্রে ৩ চা-চামচ কাঁচা দুধ নিয়ে তাতে ৩ ফোঁটা লেবুর রস, ১ চা চামচ চিনি আর কিছুটা পরিমাণ গ্লিসারিন দিতে হবে। মিশ্রণটি ভালো ভাবে মিশিয়ে নিয়ে তা পুরো মুখে লাগাতে হবে। আঙ্গুলের মাথার সাহায্যে খুব আস্তে আস্তে ম্যাসেজ করতে হবে। এই প্যাকটি ১০ মিনিট রেখে মুখে লাগিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর পানির ঝাপটা দিয়ে ভালো ভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি প্রতি সপ্তাহে একদিন লাগানো যায়।

২।মৃতকোষের মুক্তিতে যা যা লাগবেঃ

কাঁঠালের কোষ, লেবুর রস, গমের আটা।
যেভাবে করতে হবেঃ
কাঁঠালের কোষ থেকে বীচি ফেলে দিয়ে তা ভালো ভাবে পিষে নিতে হবে। এরপর এই পেস্ট থেকে ২ চা চামচ কাঁঠালের রস নিয়ে, তাতে ১-২ চা চামচ লেবুর রস ও ১/২ চা চামচ গমের আটা মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এই প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহারে মুখের ত্বকের মরা চামড়া উঠে যায় আর ত্বককে করে তুলে প্রাণবন্ত।

No comments